গবেষণা বিভাগ, ইত্তিহাদুল মুসলিমীন

আধুনিক যুগে তাওহিদের প্রাসঙ্গিকতা

১ জুলাই, ২০২৫

আধুনিক যুগে তাওহিদ

আল্লাহর একত্বের উপর বিশ্বাস — তাওহিদ — ইসলামের ভিত্তি। আধুনিক বিশ্বে বস্তুবাদ, সেক্যুলারিজম ও নানাবিধ মতবাদ উম্মাহকে এই মূল বিশ্বাস থেকে বিচ্যুত করার চেষ্টা করছে।

তাওহিদের তিনটি স্তম্ভ

  1. তাওহিদুর রুবুবিয়্যাহ — আল্লাহর রব্বুবিয়্যাতে একত্ব
  2. তাওহিদুল উলুহিয়্যাহ — ইবাদতে একত্ব
  3. তাওহিদুল আসমা ওয়াস-সিফাত — নাম ও গুণাবলীতে একত্ব

এই তিন স্তম্ভের সঠিক বোঝাপড়াই একজন মুমিনকে আধুনিক বিচ্যুতি থেকে রক্ষা করতে পারে।